সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ঐক্য পরিষদের বিক্ষোভ - The News Lion

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ঐক্য পরিষদের বিক্ষোভ




ঢাকা প্রতিনিধি : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর  হামলার’ প্রতিবাদে শনিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।  বেলা সাড়ে ১১টার দিকে ঐক্য পরিষদের নেতা-কর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।  





পরে ‘সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালী জাগো’, ‘সাম্প্রদায়িক হামলার জন্য ফেসবুক ব্যবহার বন্ধ করুন’ নানা স্লোগানে একটি মিছিল বের করা হয়। মিছিলটি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।  সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে’ ফলে তারা অনিশ্চিয়তার মধ্যে বাস করছেন।  





বিক্ষোভকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ গুজব ছড়িয়ে এ সকল ঘটনা ঘটানো হচ্ছে।  তারা ২০১২ সাল থেকে সংঘটিত সকল হামলার তদন্তে একটি কমিশন গঠনেরও দাবি জানান। 





 বিক্ষোভ সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ১০টি সংগঠনের প্রায় ৫০০ জন  অংশ নেন।  সমাবেশে মহাজোটের সভাপতি ড. সোনালী দাস, প্রেসিডিয়াম সদস্য সাধন কুমার মণ্ডল ও সহসভাপতি মিঠু রঞ্জন দেব প্রমুখ বক্তব্য দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.